রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর করেন হিন্দুত্ববাদীরা

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর করেন হিন্দুত্ববাদীরা

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর করেন হিন্দুত্ববাদীরা
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর করেন হিন্দুত্ববাদীরা

অনুসন্ধান ২৪ >>ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস  ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে। এ সময় সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকার অবমাননা করে তারা।

সোমবার এ ঘটনার পর আগরতলা সার্কিট হাউসে গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ করে হামলাকারীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর।

জানা গেছে, হিন্দুত্ববাদী ঐ সংগঠনের বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।

সংগঠনের এক নারী সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়া বিনাকারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯