বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আশুলিয়ায় ফয়সালকে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় ফয়সালকে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় ফয়সালকে কুপিয়ে হত্যা
আশুলিয়ায় ফয়সালকে কুপিয়ে হত্যা

অনুসন্ধান ২৪ >>সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে ফয়সাল কবির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ফয়সাল কবির ফরিদপুরের নগরকান্দা থানার ধর্মদি দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার কাজীর বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিক মহল্লার কাজী বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৮-৯ জনের একদল সন্ত্রাসী ফয়সালকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।মধ্য গাজীরচট এলাকার হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী মাজহারুল হকের অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

পরে স্থানীয়রা ফয়সালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯