শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রংপুরে কুকরুল সড়কের পাশে মুসল্লিদের ঢল

রংপুরে কুকরুল সড়কের পাশে মুসল্লিদের ঢল

রংপুরে কুকরুল সড়কের পাশে মুসল্লিদের ঢল
রংপুরে কুকরুল সড়কের পাশে মুসল্লিদের ঢল

অনুসন্ধান ২৪ >>প্রতি বছরের ন্যায় এবারো রংপুর শহরের আমাশু কুকরুল সড়কের পাশে নিউ জুম্মাপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা।

জানা গেছে, এবারের ইজতেমায় রংপুর জেলার ৮ উপজেলা ও মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ অংশ নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মাধ্যমে এই ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমার দ্বিতীয় দিন, আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজে প্রায় লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জুমার নামাজ দুপুর ২টায় অনুষ্ঠিত হলেও সকাল ১০টার পর থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে। একসঙ্গে বড় জামাতে জুমার নামাজ আদায় করে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আশেপাশের উপজেলা ও মহানগরী থেকে মুসল্লিরা সকাল থেকেই ইজতেমায় আসেন।

ইজতেমার শুরুদিনে পুলিশ কমিশনার মজিদ আলী মাঠ পরিদর্শন করে জানান, ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। তবে, নিরাপত্তা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনা করা হবে এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রংপুরের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯