বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনা কয়েলে প্রাণ গেল ঘুমন্ত শিশু হেলপারের

খুলনা কয়েলে প্রাণ গেল ঘুমন্ত শিশু হেলপারের

খুলনা কয়েলে প্রাণ গেল ঘুমন্ত শিশু হেলপারের
খুলনা কয়েলে প্রাণ গেল ঘুমন্ত শিশু হেলপারের

অনুসন্ধান ২৪ >>খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে পুড়ে নিহত হয়েছেন মো. শরীফ নামে এক শিশু হেলপার। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শরীফ বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুন লাগে।

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফেরদৌস হোসেন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা শরীফ নামে এক হেলপার পুড়ে মারা গেছে। আগুনে বাসের ৮ লাখ টাকার ক্ষতি হয়।

সোনাডাঙ্গা থানার এএসআই বলাকা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেন। এরপর বাস থেকে শরীফ নামে এক শিশু হেলপারের লাশ উদ্ধার করা হয়। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীফ মুন্সীগঞ্জের শ্রীমঙ্গলের একটি এতিমখানায় বড় হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯