বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকা-খুলনা নতুন রুটে ডিসেম্বর থেকে ট্রেন চলবে

ঢাকা-খুলনা নতুন রুটে ডিসেম্বর থেকে ট্রেন চলবে

ঢাকা-খুলনা নতুন রুটে ডিসেম্বর থেকে ট্রেন চলবে
ঢাকা-খুলনা নতুন রুটে ডিসেম্বর থেকে ট্রেন চলবে

অনুসন্ধান ২৪ >>ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে নতুন রুটে ঢাকা থেকে খুলনা এবং বেনাপোলে ট্রেন চলাচল করবে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন চলবে এ রুটে। পদ্মা রেল লিংকের দ্বিতীয় ফেজের কাজ এরমধ্যে শেষ হয়েছে। সফলভাবে সম্পন্ন হয়েছে নতুন রুটের পরীক্ষামূলক রেল চলাচল। তবে নতুন রুট চালু হলেও সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের রুটের কোনো পরিবর্তন হচ্ছে না।

প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানি, ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ঢাকা থেকে ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোল। বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। ৩৭৬ কিলোমিটার থেকে পথ কমে আসবে ২০৮ কিলোমিটারে। এতে রাস্তা কমবে ১৬৮ কিলোমিটার। আর খুলনা থেকে ঢাকায় যেতে সময় লাগবে সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা।

রেলওয়ের খুলনা ট্রাফিক পরিদর্শক হংশুমান রায় তপু বলেন, আশা করছি ডিসেম্বরের ১ বা ২ তারিখ থেকে স্বাভাবিক চলাচল শুরু করতে পারব। এরমধ্যে জনবলের চাহিদাপত্র দেওয়া হয়েছে। নতুন জনবল না পেলেও অন্য সেটআপের জনবল দিয়ে আপাতত ট্রেন চালানো হবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে খুলনা থেকে ঢাকায় এবং বেনাপোল থেকে ঢাকায় নতুন রুটের যাত্রার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি।মন্ত্রণালয়ে প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এ পথে যাত্রীবাহী ট্রেন চালাব। নতুন রুটটি খুলনা থেকে যাত্রা শুরু করে যশোরের সিঙ্গিয়া থেকে নড়াইল হয়ে মধুমতি সেতু পার হয়ে গোপালগঞ্জের কাশিয়ানি, সেখান থেকে ফরিদপুরের ভাঙা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় যাবে। ট্রেনটি পরে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলে যাবে। একইভাবে বেনাপোল থেকে ঢাকা ও বিকেলে ঢাকা থেকে খুলনায় ফিরবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯