বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি বাবাকে ৮ দিন তালাবদ্ধ রাখলেন মেয়েরা

ঝালকাঠি বাবাকে ৮ দিন তালাবদ্ধ রাখলেন মেয়েরা

ঝালকাঠি বাবাকে ৮ দিন তালাবদ্ধ রাখলেন মেয়েরা
ঝালকাঠি বাবাকে ৮ দিন তালাবদ্ধ রাখলেন মেয়েরা

অনুসন্ধান ২৪ >>ঝালকাঠির নলছিটি উপজেলায় সম্পত্তির জন্য আটদিন ধরে বাবাকে কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মেয়েদের বিরুদ্ধে। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদারকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিয়ে করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানান। পরে তিনি এসে আমাকে উদ্ধার করেন।

মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাখি আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা বাবা। তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রেখেছিল। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযোদ্ধাকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯