বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আদালত প্রাঙ্গণে আসামিকে গণধোলাই

আদালত প্রাঙ্গণে আসামিকে গণধোলাই

আদালত প্রাঙ্গণে আসামিকে গণধোলাই
আদালত প্রাঙ্গণে আসামিকে গণধোলাই

অনুসন্ধান ২৪ >>সিলেট মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে এক আসামি গণধোলাইয়ের শিকার হয়েছেন। গুরুতর আহত আসামিকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সিলেটের শাহপরান থানার বাহুবল গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে কাজী রুনু মিয়া আহমেদ, রুনুর ছেলে কাজী মো. রাসেল আহমদ ও কাজী মো. জাকির হোসেন। এছাড়া ঐ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়ে ওসমানী মেডিকেলে কাজুয়ালিটি বিভাগে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে এক আসামিকে গণধোলাই দেন বাদী পক্ষ। এ সময় আসামিসহ তার পরিবারের ৩ জন সদস্য গুরুতর আহত হন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শাহপরান থানায় চলতি মাসে বিল্লাল নামে এক যুবদল কর্মী খুন হন। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়রা থানায় মামলা করলে শাহপরান থানা পুলিশের সহায়তায় একজন আসামিকে আটক করে আজ আদালতে নিয়ে আসে। ঐ স্থানে ভিকটিমের আত্মীয়-স্বজন আগে থেকে আদালতে অবস্থান করে ক্ষুব্ধ হয়ে আসামি এবং পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯