বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে চরের ৪টি মৌজা নিয়ে গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা!

বরিশালে চরের ৪টি মৌজা নিয়ে গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা!

চরের ৪টি মৌজা নিয়ে,গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা!
চরের ৪টি মৌজা নিয়ে,গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি >> বরিশালের দুই উপজেলার মধ্যে ৪টি মৌজার জমি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মেহেন্দিগঞ্জের একটি ইউনিয়ন ও হিজলার একটি ইউনিয়নের মধ্যেবর্তী সীমানায় মেঘনা নদীর চরের জমি নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি দুই উপজেলার সীমানায় গোবিন্দপুর ইউনিয়নের গ্রামবাসীর দখলে থাকা ৪টি মৌজার কয়েক হাজার একর জমি হিজলা উপজেলার হিজলার গৌরব্দি ইউনিয়নের দাবি করে ওই জমি দখলে নেওয়ার প্রস্তুতি নেয় ওই উপজেলা বিএনপির আহবায়ক গাফফার তালুকদার এর নেতৃত্বে প্রায় ২শতাধিক লোক, সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাজারো গ্রামবাসী প্রতিহতের ঘোষণা দেন। এতে সংঘর্ষের আশঙ্কায় দুই ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করে। হিজলার উপজেলা বিএনপির আহবায়ক গাফফার তালুকদারকে চর দখলের চেষ্টায় অভিযুক্ত করে রোববার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের চরবাসী প্রতিবাদ সভ করেন।

সভায় গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার। তিনি বলেন, উল্লেখিত ৪টি মৌজা আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাথে সংযুক্ত করে ২০১৬ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়। ওই মৌজা এবং জমির মালিক গোবিন্দপুর ইউনিয়ন। জমির মালিকগন তাদের সম্পত্তি এবং ভিটেমাটি রক্ষায় দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।, যেকোনো মূল্যে তাদের জমি তারা রক্ষা করবে।

 

ওই চরের জয়নাল মাঝি, নুরুল ইসলাম শাহ্, মাহামুদ রাঢ়ী ও আলমগীর জমাদার বলেন, আমাদের বাপ-দাদার মালিকানা ভোগদখলীয় জমি জোড়পুর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে হিজলার গাফফার তালুকদারের নেতৃত্বে।গোবিন্দপুরের বিরোধি মৌজাগুলো হলো, চরভোলা, জোয়ারখালী, চর মেঘা ও মেঘা। এ

সব মৌজাগুলো মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের সাথে ২০১৬ সালে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। ২৩/০৪/ ২০১৯ সালে বরিশাল জেলা প্রশাসক ৩১১০০৬০০১০৮ স্মারকে মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪টি নথিপত্র ফেরত দেওয়ার জন্য হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমিকে পত্র পাঠান বলেও জানা যায়।

এ বিষয়ে গাফফার তালুকদার বলেন, ওই ৪টি মৌজা হিজলা গৌরব্দি ইউনিয়নের, গোবিন্দপুর ইউনিয়নের সাথে সংযুক্ত করে যে গেজেট করা হয়েছে, সেই গেজেট এর বিরুদ্ধে আমরা মামলা করেছি, ওই জমি আমাদের হিজলা উপজেলার নামেই রয়ে গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মশিউর রহমান বলেন, ওই ৪টি মৌজা মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। বিষয়টি বরিশাল জেলা প্রশাসককে তিনি অবগত করলে জেলা প্রশাসক হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমিকে ওই মৌজার কাগজপত্র মেহেন্দিগঞ্জে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। গ্রামবাসীকে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯