মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ফারহান নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শিশু ফারহান ওই বাড়ির সৌদিপ্রবাসী সামছুদ্দিনের ছেলে।
রোবাবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু ফারহানের ফুফু আখি আক্তার জানান, সকালের দিকে ফারহান অন্যশিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা লাকি বেগম কাঁথা সেলাই করছিলেন। কিছু সময় পর হঠাৎ ফারহানকে দেখতে না পেয়ে তিনি খুঁজতে শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে উঠান সংলগ্ন পুকুরের পানিতে শিশু ফারহানকে ভাসতে দেখে চিৎকার দেন মা লাকি বেগম। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশু ফারহানকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে, থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।