মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলা সুপারি গাছে উঠে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

ভোলা সুপারি গাছে উঠে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

ভোলা সুপারি গাছে উঠে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
ভোলা সুপারি গাছে উঠে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

অনুসন্ধান ২৪ >>ভোলার লালমোহন উপজেলায় সুপারি পাড়তে গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে মো. লাল মিয়া নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কূলচড়া এলাকার বানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ লালমোহন পৌরসভার লাঙ্গলখালী এলাকার বাসিন্দা।

জানা গেছে, বৃদ্ধ লাল মিয়ার নিজ বাড়ি লালমোহন পৌরসভার লাঙ্গলখালী হলেও তিনি দীর্ঘদিন পর্যন্ত কূলচড়া এলাকায় তার ছেলের শ্বশুর বাড়িতে থাকছেন। সেখানে থেকে ছেলের শ্বশুরের সম্পত্তির দেখাশোনা করছেন তিনি। শনিবার সকাল ১০টার দিকে বৃদ্ধ লাল মিয়া বাগানে গিয়ে সুপারি পাড়তে গাছে উঠেন। এরপর ওই গাছের পাশে থাকে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি।

এ সময় বিকট শব্দে গাছের ওপর থেকে নিচে পড়ে যান বৃদ্ধ লাল মিয়া। বিদ্যুতায়িত হওয়ায় তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। যার ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯