সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হিরু আলমের যাবজ্জীবন

হিরু আলমের যাবজ্জীবন

হিরু আলমের যাবজ্জীবন
হিরু আলমের যাবজ্জীবন

অনুসন্ধান ২৪ >>হিরু আলম ওরফে হিরু মন্ডলকে (৪০)কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় দেন। তবে, রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরু আলম ওরফে হিরু মন্ডলকে ইয়াবাসহ আটক করে র‌্যাব।

দণ্ডপ্রাপ্ত হিরু আলম সিদ্ধিরগঞ্জের মো. আ. রশিদ মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। সাতজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন আদালত।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯