শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বজয়ী হাফেজ আনাস নিজের স্বপ্নের কথা জানালেন

বিশ্বজয়ী হাফেজ আনাস নিজের স্বপ্নের কথা জানালেন

বিশ্বজয়ী হাফেজ আনাস নিজের স্বপ্নের কথা জানালেন
বিশ্বজয়ী হাফেজ আনাস নিজের স্বপ্নের কথা জানালেন

অনুসন্ধান ২৪ >>কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অজর্নকারী হাফেজ আনাস মাহফুজ দেশে ফিরেছেন।

হাফেজ আনাস মাহফুজ বলেন, সবার কৃতজ্ঞতা আদায় করছি। এটা আমার মর্যাদা নয়, এটা মহান আল্লাহর কুরআনের মর্যাদা। মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন বলে আমার জন্য সহজ হয়েছে। সবার কাছে দোয়া চাই, দুনিয়াতে যেভাবে প্রথম হয়েছি এভাবে জান্নাতুল ফিরদাউসে এক সঙ্গে থাকতে পারি।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মারকাজু ফয়জিল কুরআনের পরিচালক মাওলানা মোর্তজা হাসান ফয়েজি মাসুম, বিশ্বজয়ী হাফেজদের শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ বহু আলেম, ছাত্র ও সাধারণ জনতা।

শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কুরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন।

নিজের ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে বলেন, “আমার স্বপ্ন আমি ভবিষ্যতে আল্লাহর দীন শিখে যোগ্য আলেম হয়ে পবিত্র কুরআনের খেদমত ব্যাপকভাবে করা।”

উল্লেখ্য, কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭৪ দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ছোটদের হেফজ গ্রুপে এই অনন্য বিজয় অর্জন করেন তিনি।

ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী আনাস মাহফুজ। একইভাবে এ প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ক্বারী আবু যর গিফারী।

স্থানীয় সময় বুধবার সকালে কুয়েতের ক্রাউন প্লাজায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েতের ধর্ম ও আইনমন্ত্রী ড. ইবরাহিম ওসালে। এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব কুরআন প্রতিযোগিতা শুরু হয়। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী।

বিজয়ী হাফেজ আনাস মাহফুজ বলেন, আমি হেফজ ছোট গ্রুপে কুয়েত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো কিছু করতে পারি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯