রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পাকিস্তান বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায়

পাকিস্তান বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায়

পাকিস্তান বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায়
পাকিস্তান বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায়

অনুসন্ধান ২৪ >>পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান। এরই মধ্যে তারা অনুরোধ করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যাচাই করছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে। এ বিষয়ে দেশটির হাইকমিশনারকে বলা হয়েছে। এটি দুদেশের সম্পর্কের জন্য মোটেই কাম্য নয়।

তৌফিক হাসান বলেন,  “ঢাকা ও করাচির মধ্যে এয়ার লিংকের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে একটি চিঠি এসেছে। এটি আমরা সিভিল এভিয়েশনে পাঠিয়েছি।”

তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পুনর্মূল্যায়নের বিষয়ে গত ১০০ দিনে অগ্রাধিকার সীমিত। তবে আগামী দিনে অগ্রগতি হবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ডিসেম্বরে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দুদেশের সম্পর্কের মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করছি।

শেখ হাসিনা ইস্যুতে তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নিতে সরকারের কোনো পক্ষ থেকে নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি রাজনৈতিক বিষয় ঊর্ধ্বতন জায়গা থেকে নির্দেশ পেলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯