মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটে বন্ধুর হাতে বন্ধু বলি

সিলেটে বন্ধুর হাতে বন্ধু বলি

সিলেটে বন্ধুর হাতে বন্ধু বলি
সিলেটে বন্ধুর হাতে বন্ধু বলি

অনুসন্ধান ২৪>>সিলেটের কানাইঘাটে মো. মুমিন সরকার (২৮) নামে এক ছাত্রদল নেতা বন্ধুর হাতে খুন হয়েছেন। নিহত মো. মুমিন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত রাজু পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। তিনিও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

সোমবার (১৮ নভেম্বর)  বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে। পূর্ব বিরোধের জেরে গতকাল তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু ধারালো অস্ত্র দিয়ে মুমিনের পেটে আঘাত করে পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯