মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাভারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের মালিক মুজিবুর গ্রেফতার

সাভারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের মালিক মুজিবুর গ্রেফতার

সাভারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের মালিক মুজিবুর গ্রেফতার
সাভারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের মালিক মুজিবুর গ্রেফতার

অনুসন্ধান ২৪>>সাভারের আশুলিয়ায় ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ পপুলার হাসপাতালের মালিক মুজিবুর রহমানকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মুজিবুর রহমান আশুলিয়ার নাল্লাপোল্লা এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে।

রোববার (১৭ নভেম্বর) রাতে ধামরাই থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

সোমবার দুপুরে র‍্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ৬ অক্টোবর সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার নিউ পপুলার হাসপাতালে পারভীন বেগম নামে এক প্রসূতির সিজার করার সময় ভুল চিকিৎসায় মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের স্বজনেরা প্রসূতির সিজার করা চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এসময় ওই চিকিৎসক স্বীকার করেন, তিনি কোনো চিকিৎসক নন। এইচএসসি পাস করে তিনি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অন্তত হাজারখানেক সিজার করেছেন।

এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে ওই ভুয়া চিকিৎসক ও হাসপাতাল মালিকের নামে মামলা দায়ের করলে হাসপাতালের মালিক মুজিবুর রহমান গা ঢাকা দেন। পরবর্তীতে রোববার রাতে ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯