মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাত, গ্রেফতার মান্না

হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাত, গ্রেফতার মান্না

হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাত, গ্রেফতার মান্না
হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাত, গ্রেফতার মান্না

অনুসন্ধান ২৪ >> হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামে নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি মো. মান্না মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত মান্না জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সাভার মডেল থানার ঝাউচর বাজারে অভিযান চালিয়ে মান্নাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৪ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্না মিয়াকে পূর্ব বিরোধের জেরে মাটিতে ফেলে মারধর করেন। মান্না পালিয়ে যেতে চাইলেও তারা তাকে ধাওয়া করেন।

এ সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্নাকে আঘাত করে জখম করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পান্নার মৃত্যু হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, মান্না মিয়াকে পান্না আক্তার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯