সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সুজিত দাস (৩০) নামে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সুজিত দাস উপজেলার চিলাউরা (হলদিপুর) ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন সুজিত দাস।
এ সময় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ ব্রিজের ওপর পৌঁছালে তাকে গলা কেটে হত্যা করেন দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে,অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।