সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ঘটনায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান দুর্বৃত্তরা। এতে জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যান। অভিযুক্ত জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কথোপকথনের একটি অডিও পুলিশের হাতে আসে। এর জেরে তার বিরুদ্ধে মামলার তদন্ত জোরদার হয়।
শনিবার (১৭ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি মো. বুলবুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তার কর্মকাণ্ড ও শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের বিষয়টি তদন্তাধীন। গ্রেফতারের পর শুক্রবার রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, আদালতের কাছে জাহাঙ্গীরের জন্য সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।
এছাড়াও গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলও টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বুলবুলকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ