সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় ৪০০ বস্তা নকল সার ও কীটনাশক উদ্ধার, আটক ২

বগুড়ায় ৪০০ বস্তা নকল সার ও কীটনাশক উদ্ধার, আটক ২

বগুড়ায় ৪০০ বস্তা নকল সার ও কীটনাশক উদ্ধার, আটক ২
বগুড়ায় ৪০০ বস্তা নকল সার ও কীটনাশক উদ্ধার, আটক ২

অনুসন্ধান ২৪ >> বগুড়া শহরের গোদ‍ারপাড়ায় নকল সার ও কীটনাশক তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে কারখানায় বস্তায় বস্তায় রাখা পাথর, মাটি ও সিমেন্ট পাওয়া যায়, যা দিয়ে তৈরি হতো নকল টিএসপি সার ও কীটনাশক। নামি-দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে ছাড়া হতো বাজারে। এসময় প্রায় ৪০০ বস্তা নকল সার ও কীটনাশক উদ্ধার করা হয়েছে।  শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নামহীন ওই কারখানায় অভিযান চালানো হয়।

এসময় ১৫০ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪০০ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।

অভিযান পরিচালনাকারী বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯