সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেরপুর হাসপাতালে স্ত্রীর মরদেহ: পালাল স্বামী

শেরপুর হাসপাতালে স্ত্রীর মরদেহ: পালাল স্বামী

শেরপুর হাসপাতালে স্ত্রীর মরদেহ: পালাল স্বামী
শেরপুর হাসপাতালে স্ত্রীর মরদেহ: পালাল স্বামী

অনুসন্ধান ২৪ >>শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেছে স্বামী নওশাদ আলম। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাঁচ মাস আগে পারিবারিকভাবে শান্তার সঙ্গে নওশাদের বিয়ে হয়। এরপর থেকে তারা শেরপুর শহরের গরুহাটি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

মৃত গৃহবধূর নাম শান্তা (২৭)। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জুয়েল মিয়ার মেয়ে। স্বামী নওশাদ আলম শেরপুরে এসিআই কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে শান্তাকে তার স্বামী নওশাদ একটি রিকশায় শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসক শান্তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তখনই নওশাদ পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সদর হাসপাতালের আরএমও হুমায়ুন আহমেদ নুর বলেন, নিহত গৃহবধূর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

সদর থানার এসআই তারেক হাসান আজ শনিবার দুপুরে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। তদন্ত শেষে বলা যাবে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা।এসআই তারেক হাসান আরো বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯