সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লালমোহন নৌবাহিনী অভিযানে মাদকসহ মোটরসাইকেল উদ্ধার

লালমোহন নৌবাহিনী অভিযানে মাদকসহ মোটরসাইকেল উদ্ধার

লালমোহন নৌবাহিনী অভিযানে মাদকসহ মোটরসাইকেল উদ্ধার
লালমোহন নৌবাহিনী অভিযানে মাদকসহ মোটরসাইকেল উদ্ধার

অনুসন্ধান ২৪ >>মাদক উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ নৌবাহিনী ভোলার লালমোহন উপজেলা কন্টিনজেন্টের সদস্যরা।

শনিবার বেলা ১১টার দিকে লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার এম. ওমর ফারুক।

অভিযানে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. লিটন মাঝি এবং মো. সিদ্দিক মোল্লাকে আটক করা হয়। এর আগে শুক্রবার মধ্যরাতে নৌবাহিনীর একটি টিম ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

তিনি জানান, আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৯৫ ইয়াবা এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে মাদক ব্যবসায়ী ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৪৫ হাজার একশ টাকা উদ্ধার করা হয়। আটককৃত এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শশীভূষণ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বাংলাদেশ নৌবাহিনীর এই কর্মকর্তা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯