মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় চালক আলাউদ্দিন বেপারিকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার মৃত জুম্মন বেপারির ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় ফুটওভার ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন আলাউদ্দিন বেপারি। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবার। পরে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার হয়। তবে তার অটোরিকশাটির কোনো হদিস পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।