মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার
নারায়ণগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার

অনুসন্ধান ২৪ >>নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামের আক্কেল আলীর ছেলে রাব্বানী হাসান মুন্না, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের মনা মিয়ার ছেলে হাবিব ও নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজার এলাকার মনির সরদার। তারা গত ৫ নভেম্বর রাতে দৈলেরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দৈলেরবাগ এলাকায় গত ৫ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল মানিক মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

এ সময় সজিব হোসেন মুসা নামের এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে গ্রেফতার করে। এছাড়া হাসান নামের আরেক ডাকাতকে গ্রেফতার করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যান। গুলিবিদ্ধ ডাকাত সজিব হোসেন মুছাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

ডাকাত সজিবকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে করলে তিনি ডাকাতির প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। রিমান্ডের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত রাব্বানী হাসান মুন্না, হাবিব ও মনির সরদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির প্রস্তুতি মামলায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা ডাকাতদলের সক্রিয় সদস্য।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯