মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জামালপুরে বিধবার সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্ক

জামালপুরে বিধবার সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্ক

জামালপুরে বিধবার সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্ক
জামালপুরে বিধবার সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্ক

অনুসন্ধান ২৪ >>জামালপুরের মেলান্দহে জরিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান।

শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার গোবিন্দপুর এলাকার ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি পুলিশ। এ সময় ঘরের দরজা জানালা বন্ধ ছিল। পরে দরজা খুলে ঘরের ধর্নার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলে থাকা লাশ রাত ৭টার দিকে নামিয়ে থানায় আনে পুলিশ।

নিহত জরিনার পরিবারের দাবি, পরকীয়া প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় তার স্বামী তাকে হত্যার পর ঝুলিয়ে রেখেছেন।

নিহত ওই গৃহবধূ ওই এলাকার সেলিম শেখের স্ত্রী ও মাদারগঞ্জের কড়ইচুড়া ইউনিয়নের গয়ারপাড়া এলাকার মো. জহরুল ইসলামের মেয়ে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী সেলিম শেখ।

নিহতের মা জানান, সন্ধ্যার পর আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ফোনে জানতে পারি। খবর পেয়ে ছুটে আসি আমার মেয়ের শ্বশুরবাড়িতে। সেখানে কাউকে না পেয়ে থানায় আছি। আমার মেয়ে জামাইয়ের এক বিধবা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। সেই মেয়েকে বিয়ে করবে বলেও জানা যায়।

নিহতের বাবা জানান, ২০১৫ সালে বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করা হতো। তার জামাই তাদের পরিবারের কাউকে বাড়িতে আসতে দিতেন না। তার জামাইয়ের অন্য মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে দ্বন্দ্বে গত ৩ মাস আগে তার মেয়েকে তালাকও দিয়েছিলেন। পরে সালিশে আবার মীমাংসা হয়। এসব নিয়ে দীর্ঘদিন থেকেই পারিবারিক কলহ লেগেছিলো। এরই জেরে তার মেয়েক হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

এ নিয়েই প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হতো মেয়ের সঙ্গে। আমার মেয়ে এটা কোনোভাবেই মানতে পারিনি। এরই জেরে জামাই সেলিম আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছেন। সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহিম জানান, সেলিমের অবৈধ সম্পর্কের কথা আমার বোন জানতে পেরেছিল। এ নিয়ে বলতে গেলেই তাকে মারধর করতো। এ নিয়ে বলতে গেলেই তাকে হত্যার হুমকি দিতেন। আজ সেটাই বাস্তবায়ন করলো। ঘটনার পর থেকেই বোন জামাই পলাতক রয়েছেন। এ থেকেও তো বোঝা যায় তিনি খুনি। আমরা এর বিচার চাই।

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ রাতেই উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে জামালপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯