সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির হামলায় পণ্ড হয়েছে ছাত্র ইউনিয়নের সম্মেলন। এতে বাংলাদেশ যুব ইউনিয়ন জামালপুর জেলা সভাপতি প্রকৌশলী মাহবুব জামান জুয়েল, সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক শাহরিয়ার সৈকত ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরবসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলে এবং মঞ্চ ভাঙচুর করে তারা। এতে সরিষাবাড়ী উপজেলা বিএনপি হামলা করে সমাবেশটি ছত্রভঙ্গ করে দেয়। হামলায় বাংলাদেশ যুব ইউনিয়ন জামালপুর জেলা সভাপতি প্রকৌশলী মাহবুব জামান জুয়েল, সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক শাহরিয়ার সৈকত ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরবসহ ১০ থেকে ১২ জন আহত হন।
জানা যায়, সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়ন পূর্ব নির্ধারিত ছাত্র সমাবেশের আয়োজন করে। অডিটোরিয়ামে আলোচনা সভা চলাকালে উপজেলা বিএনপির সদস্য রাশেদুজ্জামান লিটনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী অতর্কিত হামলা করে।
সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, ওই সম্মেলনের বিষয়টি আমাদের অবগত করা হয়নি। তারা সেখানে গোপনে অনুষ্ঠানটির আয়োজন করেছিল। হামলার বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছিল। সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন।