বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কর্মসূচি পালন

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কর্মসূচি পালন

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কর্মসূচি পালন
চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কর্মসূচি পালন

অনুসন্ধান ২৪ >>জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে ঘিরে দিনব্যাপী বিশেষ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কর্মসূচির এসব তথ্য জানান কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাগফিরাত কামনা, জিয়াউর রহমানের স্বাধীনতার দর্শন ও আদর্শের আলোকে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘শহীদ জিয়া স্মৃতি যাদুঘরে’ এতিম শিশুদের অংশগ্রহণে কোরআনখানি ও দোয়া মাহফিল, চিত্র প্রদর্শনী, বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে ‘যুব পদযাত্রা’।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ চট্টগ্রাম বিভাগীয় অন্যান্য জেলার নেতারা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯