সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটের সার কারখানার ২ কর্মী গ্রেফতার

সিলেটের সার কারখানার ২ কর্মী গ্রেফতার

সিলেটের সার কারখানার ২ কর্মী গ্রেফতার
সিলেটের সার কারখানার ২ কর্মী গ্রেফতার

অনুসন্ধান ২৪ >>সিলেটের ফেঞ্জুগঞ্জ উপজেলায় অবস্থিত শাহজালাল সার কারখানার দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ফেঞ্জুগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক জিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধ কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্টে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা সশস্ত্র সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় গত বুধবার বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার বেড়ামারা নওদাপাড়া গ্রামের মো. আশরাফ আলীর ছেলে আরিফ আহমেদ (৩৬) ও নাটোরের বড়হরিষপুরের আবু বক্কর সিদ্দিদের ছেলে হারুনুর রশিদ (৩৬)।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, গতকাল সিলেট কোতোয়ারি মডেল থানার একটি টিম এসে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। আমাদের থানায় এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

জানা গেছে, গ্রেফতারকৃতরা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্তের বিষয়ে কোনো তথ্য না থাকলেও হারুনুর রশিদ আগামী সি বি এ নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯