সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরে ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পিরোজপুরে ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পিরোজপুরে ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পিরোজপুরে ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ির গুইমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০২৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান। মামলা হলে দণ্ডবিধি ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিল।

গ্রেফতারকৃত মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে। তিনি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামিকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯