সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হবিগঞ্জ দালালের হাত ধরে ১৫ হাজার টাকায় রাজনৈতিক নেতারা সীমান্ত পার!

হবিগঞ্জ দালালের হাত ধরে ১৫ হাজার টাকায় রাজনৈতিক নেতারা সীমান্ত পার!

হবিগঞ্জ দালালের হাত ধরে ১৫ হাজার টাকায় রাজনৈতিক নেতারা সীমান্ত পার!
হবিগঞ্জ দালালের হাত ধরে ১৫ হাজার টাকায় রাজনৈতিক নেতারা সীমান্ত পার!

অনুসন্ধান ২৪ >> হবিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে দালাল চক্রের সহায়তায় ভিসা বন্ধ থাকায় ভারতে অবৈধভাবে ঢুকছে রাজনৈতিক নেতাসহ প্রভাবশালীরা।

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে এখন হরহামেশাই দেখা মিলছে এমন দৃশ্য। দালালের হাত ধরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। সাধারণের সঙ্গে তালিকায় আছেন রাজনৈতিক ব্যক্তিরাও।

সরেজমিন দেখা যায়, চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে কিছু মানুষের আনাগোনা কাঁটাতারের আশপাশে। বিশেষ কাজে ব্যবহার করার জন্য ছিল একটি মই। পরে স্পষ্ট হওয়া গেল সেই মইটি ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার হচ্ছে কিছু মানুষ।

স্থানীয়রা জানান, ভারতের ভিসা বন্ধ থাকার কারণে এদিক দিয়ে অবাধে চলছে মানবপাচার। ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে সাধারণ মানুষসহ রাজনৈতিক ব্যক্তিরাও সীমান্ত পার হচ্ছেন।

জেলার চুনারুঘাটের বাল্লা সীমান্তের দালাল চক্রের এক সদস্য দাবি করেন, বিজিবি নেবে দুই হাজার টাকা, ইন্ডিয়ায়ও দিতে হবে তিন হাজার টাকা। এত কম টাকায় আমরা নিই না। পরিচিত থাকায় টাকা কম নিচ্ছি।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ মোহম্মদ ইমতিয়াজ বলেন, বিজিবি সদস্যরা মানবপাচারের সঙ্গে জড়িত কেউ আমাকে এই ধরনের অভিযোগ দেয়নি। আমি শতভাগ নিশ্চিত বিজিবি ২৫ ব্যাটালিয়নের কোনো সদস্য মানব পাচারের সঙ্গে জড়িত নয়। যেসব জায়গা দিয়ে মানবপাচার বেশি হচ্ছে সেখানে দ্বিগুণ জনবল রাখা আছে।

৫ আগস্টের পর শুধু মাধবপুর সীমান্তে ৫৬ জন অনুপ্রবেশকারী ও দুজন পাচারকারীকে আটক করছে সীমান্ত রক্ষী বাহিনী।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯