সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান মীর আটক

সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান মীর আটক

সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান মীর আটক
সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান মীর আটক

অনুসন্ধান ২৪ >>সুন্দরবনের জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা এবং তার সহযোগী আলমগীর মীরকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা তাদেরকে আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শামসুল আরেফীন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ দিন দুপুরে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। আটককৃতরা খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা এবং তার সহযোগী আলমগীর মীরকে আটক করা হয়।

তিনি আরো বলেন, জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও দুটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও আটক জলদস্যুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯