সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>সিলেটে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ উপজেলার ৭ নম্বর লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান মো. খলকুর রহমানসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯। আটককৃত আরো দুইজন হলেন- যুবলীগ নেতা জুমায়েল ইসলাম চৌধুরী ও মহানগর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফসর মিয়া।
সোমবার (১১ নভেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সুহেল বিষয়টি নিশ্চিত করেছেন।