মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেরপুরে প্রেমে ‘রাজি না হওয়ায়’ অপহৃত সেই সুমনের মরদেহ উদ্ধার

শেরপুরে প্রেমে ‘রাজি না হওয়ায়’ অপহৃত সেই সুমনের মরদেহ উদ্ধার

শেরপুরে প্রেমে ‘রাজি না হওয়ায়’ অপহৃত সেই সুমনের মরদেহ উদ্ধার
শেরপুরে প্রেমে ‘রাজি না হওয়ায়’ অপহৃত সেই সুমনের মরদেহ উদ্ধার

অনুসন্ধান ২৪ >>শেরপুরে প্রেমে করতে রাজি না হওয়ায় অপহরণের শিকার  কলেজছাত্র সুমনকে সোমবার (১২ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে শহরের সজবরখিলা মহল্লার ফুরকান মিয়ার বাড়ির উঠানের মাটির নিচ হতে সুমনের পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমনের স্বজনরা জানান, সদর উপজেলার ঝগড়ার চরের বাসিন্দা আন্নি নামে এক তরুণী সুমনকে প্রেমের সম্পর্ক ছিল। অনেকদিন আগে তাদের সম্পর্কচ্ছেদ হয়। এরপর আন্নি আরেকজনের সঙ্গে প্রেমে জড়ায়। কিন্তু কিছুদিন ধরেই মেয়েটি বিয়ের জন্য সুমনকে প্রস্তাব দিলে সে রাজি হয়নি। সাত দিন আগে আন্নি ফোন করে সুমনকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সুমনের খোঁজ মিলছিল না।

স্বজনরা আরও বলেন, গতরাতে আন্নির আরেক প্রেমিক রবিন মিয়া বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়। তারা আন্নি, প্রেমিক রবিনসহ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চান।

মরদেহ উদ্ধারের সময় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক শিক্ষার্থী, স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সুমন নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে নেয় পুলিশ। তাকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযুক্ত তরুণী আন্নিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমনের মরদেহ রাতে উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত, বিস্তারিত তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯