সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাগুরায় ছাত্রদলের নেতাকর্মীকে কুপিয়ে জখম

মাগুরায় ছাত্রদলের নেতাকর্মীকে কুপিয়ে জখম

মাগুরায় ছাত্রদলের নেতাকর্মীকে কুপিয়ে জখম
মাগুরায় ছাত্রদলের নেতাকর্মীকে কুপিয়ে জখম

অনুসন্ধান ২৪ >> মাগুরায় ছাত্রদলের ৩ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত ১১টায় শহরের নতুন বাজার ছানার বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হতে পারে। রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু কর্মী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদল নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন।

এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যান।

আহতরা হলেন- পৌরসভার স্টেডিয়াম পাড়ার ২ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত হোসেন (২১), ছাত্রদল কর্মী অন্তর শেখ (১৮) ও সোহান (১৪)। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইয়াছির আরাফাত বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়াসহ তার সহযোগীরা আমাদেরকে কুপিয়ে দোয়ারপাড় এলাকায় পালিয়ে যায়।

আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে মাগুরা সদর হাসপাতালে আসেন ছাত্রদলের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা গোপনে হামলা শুরু করেছে। অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, নতুন বাজার কাত্যায়ানী পূজার মেলায় ছাত্রলীগ কর্মীদের হামলায় তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯