সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের ৩০ দোকান উচ্ছেদ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের ৩০ দোকান উচ্ছেদ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের ৩০ দোকান উচ্ছেদ
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের ৩০ দোকান উচ্ছেদ

অনুসন্ধান ২৪ >>বরিশালে দখলকৃত সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানেরও একটি মার্কেট রয়েছে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, জিরো পয়েন্ট থেকে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দুপাশে অবৈধভাবে পাঁচ শতাধিক দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। আমরা দখল জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছি। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিদে বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকে প্রচার করা হয়েছিল। যারা সরিয়ে নেননি, তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) দিনভর নগরীর রূপাতলীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কের জিরো পয়েন্ট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর।

এ সময় সমাজসেবা অধিদফতরের দেয়াল ঘেঁষে সরকারি জমি দখল করে জিয়াউল আহসানের অবৈধভাবে গড়ে তোলা ৩০টি দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। একই সময়ে সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ করে সড়ক ও জনপথ অধিদফতর।

এদিকে স্থাপনার কয়েকজন মালিক অভিযোগ করেছেন, তাদের স্থাপনা থাকা জমির দলিলপত্র রয়েছে। অনেকে আবার মার্কেটে দোকান ভাড়া নিতে টাকা দিয়ে ক্ষতির মুখে পড়েছেন।

অভিযানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করেছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের মামলায় সদ্য অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আছেন। তিনি দীর্ঘদিন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি র‍্যাব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯