শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাবনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করা যুবক সাহা গ্রেফতার

পাবনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করা যুবক সাহা গ্রেফতার

পাবনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করা যুবক সাহা গ্রেফতার
পাবনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করা যুবক সাহা গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> পাবনার চাটমোহরে প্রশান্ত কুমার সাহা (২৫) নামে এক হিন্দু যুবক ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত প্রশান্ত কুমার সাহা উপজেলার বল্লভপুর গ্রামের শ্রী কালা সরকারের ছেলে। মঙ্গলবার সকালে তাকে চাটমোহর থানা হতে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরই মধ্যে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রশান্ত কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, একইদিন রাত ১০টার দিকে তৌহিদি জনতার পক্ষ হতে মুফতি মো. আলামিন (হান্ডিয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক) বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

জানা গেছে, প্রশান্ত কুমার বিভিন্ন সময়ে তার ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে আসছিলেন। গত শনিবার (৯ নভেম্বর) বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে মুসলিম জনতা প্রশান্তকে আটকের দাবিতে রাতে হান্ডিয়াল উচ্চবিদ্যালয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে হান্ডিয়াল উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ইসলাম ধর্ম আবমাননা ও মহানবী (সা.) কে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্ত প্রশান্তর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। অন্যথায় পরবর্তী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় ভীতিকর পরিবেশ সৃষ্টি হলে বাজারের হিন্দু ধর্মাবলম্বীরা দোকান পাট বন্ধ করে ফেলেন।

এ খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম ও ওসি মঞ্জুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

ওসি মঞ্জুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এলাকাবাসীকে শান্ত থাকার নির্দেশ দিলেও রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা ফের বিক্ষোভ মিছিল বের করেন।

এ মিছিল থেকে কিছু জনতা বল্লভপুর গ্রামের মহাদেব মন্দির ঘর ও দুটি প্রতিমা ভাঙচুর করেন। প্রতিমা ভাঙচুরের দায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিক্ষুব্ধ জনতা হান্ডিয়াল পুলিশ ফাঁড়ি ঘিরে রাখেন। চাটমোহর থানা পুলিশ, এএসপি (চাটমোহর সার্কেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, ডিবি পুলিশসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউএনও রেদুয়ানুল হালিম জানান, প্রশাসনিক কর্মকর্তারা এলাকাবাসীকে বিক্ষোভ মিছিল করতে নিষেধ করা সত্ত্বেও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে চাটমোহর থানা সূত্রে জানা যায়, ওই ঘটনায় গতকাল রাতে মুফতি মো. আলামিন নামের একজন বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলায় রাতেই পাবনা শহরের টার্মিনাল বাইপাস এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রশান্ত কুমার সাহাকে গ্রেফতার করা হয়। আজ সকাল ১০টার দিকে তাকে চাটমোহর থানা হতে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯