সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেফতার গোমেজ

গাজীপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেফতার গোমেজ

গাজীপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেফতার গোমেজ
গাজীপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেফতার গোমেজ

অনুসন্ধান ২৪ >> গাজীপুরের কালিগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের ধরিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ববি মারিয়া গোমেজ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা বলেন, এ ধরনের মাদক কারবারিদের কারণে যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং এই গ্রেফতারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। ববি ও তার স্বামী উজ্জ্বল ধরেজ তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের আস্তানা ধ্বংস হওয়ায় আমরা খুশি।

জানা যায়, ধরিপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে ববি মারিয়া গোমেজ ও তার স্বামী উজ্জ্বল ধরেজ নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৫০০ লিটার চোলাই মদ, পাঁচটি ২০ লিটার এবং ২৫টি ১০ লিটারের প্লাস্টিকের বোতলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এছাড়া ছয়টি বড় ড্রাম, ১০০ লিটার ওয়াশও উদ্ধার করা হয়, যা মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।

অভিযানে নেতৃত্বদানকারী কালিগঞ্জ থানার ওসি ওসি আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান চালাই এবং সফলভাবে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মাদক তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯