বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>আশুলিয়ার শিমুলতলা এলাকায় ইউফোরিয়া এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেন তারা।
এ সময় অপর একটি ফ্যাক্টরিতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ওই ফ্যাক্টরির ৪ থেকে ৫টি গ্লাস ভেঙে গেছে। এমতাবস্থায় কর্তৃপক্ষ দুটি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করে।
সকাল সাড়ে ৯টার দিকে প্রায় ২০০ শ্রমিক একই গ্রুপের অপর ফ্যাক্টরি ইনজেনিটেক্স বিডি লিমিটেড ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়েন। এ সময় ওই ফ্যাক্টরিতে ইট-পাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। এতে চার থেকে পাঁচটি গ্লাস ভেঙে যায়।
জানা যায়, শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন পরিশোধ করেনি ইউফোরিয়া এ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ। আজ সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ফ্যাক্টরি গেটে অবস্থান করেন।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে শিল্প ও থানা পুলিশ শ্রমিকদের ফ্যাক্টরি গেট থেকে সরিয়ে দেয়। এ সময় শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যান। এমতাবস্থায় কর্তৃপক্ষ গ্রুপের দুটি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করে।
এ ব্যাপারে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে।