বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আবারো হবিগঞ্জের সাবেক মেয়রকে কারাগারে প্রেরণ

আবারো হবিগঞ্জের সাবেক মেয়রকে কারাগারে প্রেরণ

আবারো হবিগঞ্জের সাবেক মেয়রকে কারাগারে প্রেরণ
আবারো হবিগঞ্জের সাবেক মেয়রকে কারাগারে প্রেরণ

অনুসন্ধান ২৪ >> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে আবারো কারাগারে পাঠানো হয়েছে।

কারাগার সূত্র জানায়, কারাগারে যাওয়ার আগেই সেলিম কানের জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার কানের সমস্যা প্রকট আকার ধারণ করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে তাকে সিলেট জেলা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে তাকে চিকিৎসা শেষে  সিলেট জেলা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, গত মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় করা পৃথক দুই হত্যা মামলায় আতাউর রহমানকে অন্যতম আসামি করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর র‌্যাব-২ ও ৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। সেদিন রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন আদালতে সোপর্দ করা হয়। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, কারাগারে কানের সমস্যায় সেলিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুলিশি পাহারায় সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুস্থ হওয়ায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সিলেট জেলা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯