বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> সুনামগঞ্জের ধর্মপাশায় একটি বাড়ি থেকে পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রোববার গভীর রাতে উপজেলার মহদীপুর (মহদীপুর স্পিডবোট ঘাট সংলগ্ন) মাখন চক্রবর্তীর বাড়ি থেকে মূর্তিটি চুরি হয়।
এটি বিক্রয়ের উদ্দেশ্যই চুরি করা হয়েছে বলে ধারণা অনেকের। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, মাখন চক্রবর্তী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান বাড়িতে সিঁধ কাটা এবং পিতলের গোপাল ও মূর্তির কিছু রুপার অলংকার নেই। পিতলের গোপাল মূর্তিটি আনুমানিক ৬ থেকে ৭ কেজি ওজনের হবে, যার বর্তমান বাজারমূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। এটি বিক্রয়ের উদ্দেশ্যই চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ধর্মপাশা থানা সূত্রে জানা গেছে, এ ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমন ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে কাজ করা হবে।