বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শরীয়তপুরে ১০ ব্যাগ হাতবোমা উদ্ধার

শরীয়তপুরে ১০ ব্যাগ হাতবোমা উদ্ধার

শরীয়তপুরে ১০ ব্যাগ হাতবোমা উদ্ধারে
শরীয়তপুরে ১০ ব্যাগ হাতবোমা উদ্ধারে

অনুসন্ধান ২৪ >> পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শরীয়তপুরের ডামুড্যাতে সড়কের পাশে ১০টি ব্যাগভর্তি বোমা উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত বোমা উদ্ধার বা নিষ্ক্রিয় করতে পারেনি উদ্ধারকারী দলের সদস্যরা। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান।

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় ব্যাগগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এ সময় একটি ব্যাগের ভেতরে বেশকিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। সাভার সেনানিবাস থেকে বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশ্য বস্তু দেখা যাচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে।

এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯