সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে যুবককে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে যুবককে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে যুবককে গুলি করে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে যুবককে গুলি করে হত্যা

অনুসন্ধান ২৪ >> কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে মো. জুবায়ের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের ভাই ইউসুফ জালাল বলেন, সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়ে শুনি আমার ভাইকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচ টাংকির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসল্লী বিনতে ফয়েজী বলেন, সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় এক রোহিঙ্গা যুবক গুলিতে নিহতের খবর পেয়েছি। রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯