সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
মেশিন থেকে বের হলো শ্রমিকের মরদেহ

মেশিন থেকে বের হলো শ্রমিকের মরদেহ

মেশিন থেকে বের হলো শ্রমিকের মরদেহ
মেশিন থেকে বের হলো শ্রমিকের মরদেহ

অনুসন্ধান ২৪ >> গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় কারখানায় কাজ করার সময় ওয়াশিং মেশিনের সঙ্গে পেঁচিয়ে নয়ন মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নয়ন মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চর বড়বিলা (চরঈশ্বরদিয়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকার ওই কারখানায় সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করতেন।

রোববার (১০ নভেম্বর) জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল নয়নের। শিফট শেষে সবাই চলে গেলেও কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত কাজের জন্য তাকে রেখে দেয়। কাজ করতে না চাইলে কর্তৃপক্ষ চাপ দিয়েছিল। চাকরি হারানোর ভয়ে অতিরিক্ত কাজ করতে বাধ্য হন। তাকে অতিরিক্ত কাজের জন্য রাখলেও পরবর্তী শিফটের কাউকে এ বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

নিহতের স্ত্রী ইমা আক্তার বলেন, আমার স্বামীর ডিউটি ছিল রাত ৮টা পর্যন্ত। কারখানা কর্তৃপক্ষ তাকে জোর করে আরো দুই ঘণ্টা ডিউটি করতে বলেছিল। প্রায়ই তাকে দিয়ে অতিরিক্ত ডিউটি করাচ্ছিল। আমার স্বামীর কাজ ছিল পোশাকের বস্তা টানাটানি করা। অপারটের না রেখে তাকে দিয়ে ওয়াশিং মেশিনের কাজ করানো হচ্ছিল। অপারেট করার ধারণা না থাকায় মেশিনের ভেতরে ঢুকেছিল। পরের শিফটের লোক এসে মেশিন চালু করে দেয়। রাতে গলিত মরদেহ পাওয়া যায়। কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে স্বামীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পরও কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে মরদেহ পুলিশের কাছে দেয়। সকালে বিষয়টি জানতে পারি আমি।

রাতে নয়ন কাপড় বস্তায় ভরে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে পড়েন। পরবর্তী শিফটের অপারেটর এসে চেক না করেই মেশিন চালু করেন। এতে মেশিনের ভেতর পেঁচিয়ে পুরো শরীর ঝলসে গিয়ে মৃত্যু হয়। রাত ৩টার দিকে অপারেটর কাপড় বের করতে চাইলে ভেতরে কিছু একটা দেখে চিৎকার দেন এবং কারখানার ইনচার্জকে জানান। পরে কর্মকর্তা-কর্মচারীরা মেশিনের গরম পানি থেকে গলিত মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার আট কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে পুলিশ।

জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক সোহেল রানা বলেন, নয়ন মিয়ার রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। কাজের চাপ থাকায় আরো দুই ঘণ্টার জন্য রাখা হয়েছিল। টিফিন বিরতির সময় অপারেটর চলে গেলেও সে বস্তা নিয়ে মেশিনে দিচ্ছিল। টিফিন বিরতির পর অপারেটর এসে তাকে না পেয়ে মেশিন চালু করে দেয়। এতে অসাবধানতাবশত মেশিনে পেঁচিয়ে তার মৃত্যু হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক আব্দুল লতিফ বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, নয়নের সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। রাত ১০টা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাকে দিয়ে জোর করে কাজ করাচ্ছিল। তাকে রেখে দেওয়ার বিষয়ে পরবর্তী শিফট অপরেটরকে জানালে এরকম দুর্ঘটনা ঘটতো না। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এমন মৃত্যু হয়েছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, জায়ান্ট টেক্সটাইল কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯