মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে তামিম বলি

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে তামিম বলি

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে তামিম বলি
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে তামিম বলি

অনুসন্ধান ২৪ >> নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে তামিম (১৮) নামে এক তরুণকে হত্যা করেছে। নিহত তামিম ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীরের ছেলে।

রোববার (১০ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আটককৃত রায়হান ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদের ছেলে ও ফালান একই এলাকার মনির হোসেনের ছেলে।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় তামিমকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্য রায়হান (১৬) ও ফালান (১৭)-কে আটক করে।

জানা যায়, বড় ভাই ছোট ভাই নিয়ে নিহতের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও বুকে একাধিকবার ছুরিকাঘাত করে। প্রথমে স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের চাচা  মো. শাহালম বাদী হয়ে প্রথমে হত্যাচেষ্টার ঘটনায় চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। এরমধ্যেই পুলিশ রায়হান ও ফালানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯