সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুমিল্লা বিএনপির স্লোগানে যুবদল নেতার মৃত্যু

কুমিল্লা বিএনপির স্লোগানে যুবদল নেতার মৃত্যু

কুমিল্লা বিএনপির স্লোগানে যুবদল নেতার মৃত্যু
কুমিল্লা বিএনপির স্লোগানে যুবদল নেতার মৃত্যু

অনুসন্ধান ২৪ >> কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির মিছিলে গিয়ে মফিজুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম সরকার। উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ইলিয়টগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ইলিয়টগঞ্জ বিএনপি ও যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে বিক্ষোভ সমাবেশের অয়োজন করা হয়।

একপর্যায়ে মফিজুল ইসলাম মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রোববার বাদ মাগরিব উপজেলার মালিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মফিজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, যতটুকু জেনেছি ইলিয়টগঞ্জে বিএনপির মিছিলে স্ট্রোক করে মফিজুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯