মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> কিশোরগঞ্জে ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার একটি ধানক্ষেত থেকে আল আমিন (১৪) নামের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তাকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আল আমিন। পরে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সোমবার সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার নীরব রাস্তার পাশের ধানক্ষেত তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আল আমিন তাড়াইল উপজেলার বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ্ আল মামুন।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।