মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাসচাপায় বলি মোটরসাইকেল চালক শামসুল

বাসচাপায় বলি মোটরসাইকেল চালক শামসুল

বাসচাপায় বলি মোটরসাইকেল চালক শামসুল
বাসচাপায় বলি মোটরসাইকেল চালক শামসুল

অনুসন্ধান ২৪>> কুড়িগ্রামে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে শামসুল হক (৩২) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে সদরের কুড়িগ্রাম-চিলমারী সড়কের নাজিরা পচার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেলের অপর আরোহী নিহতের বড় ভাই কাশেম আলী (৪০) আহত হন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষ বসে মীমাংসার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে চিলমারীগামী এসএন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। এসময় চালক চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ কারণে সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯