বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাটোরে আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার 

নাটোরে আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার 

নাটোরে আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার 
নাটোরে আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার 

অনুসন্ধান ২৪>> নাটোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। রোববার (১০ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আসলাম আলী মাস্টার বলেন, গতকাল রাতে জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতার চালানো হয়েছে। সেখানে বয়োজ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেফতার করেছে পুলিশ। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গেছেন এবং সামনে করবেন, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। আজকে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। আমি গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গ্রেফতারকৃতদের মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূঁইয়াসহ ১৮ জন, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নলডাঙ্গা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলীসহ দুইজন, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, বাগাতিপাড়ায় দুইজন, লালপুরের চারজন, গুরুদাসপুরের একজন ও সিংড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজন রয়েছেন।

নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে অধিকাংশের নামেই মামলা রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯