সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটে ছিনতাইকালে গ্রেফতার ৪

সিলেটে ছিনতাইকালে গ্রেফতার ৪

সিলেটে ছিনতাইকালে গ্রেফতার ৪
সিলেটে ছিনতাইকালে গ্রেফতার ৪

অনুসন্ধান ২৪ >> সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের ফয়জুল ইসলামের ছেলে শাহীরুল ইসলাম জীবন (১৯), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল, নোয়াপাড়া গ্রামের হাছনার আলীর ছেলে তানভীর হোসেন (১৮), একই গ্রামের লবি আহমদের ছেলে রিমন আহমদ (১৮) ও দত্তরাইল গ্রামের কামিল আহমদের ছেলে শাকিল আহমদ (১৯)।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোররাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ২টি মোবাইল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী রেলস্টেশন গেটের সামনে পথচারীদের চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল, টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।

এসময় টহলে থাকা এসআই এস.এম.সাইফুর রহমানের নেতৃত্বে শাহীরুল ইসলাম জীবন, তানভীর হোসেন ও রিমন আহমদকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়। অপর আসামি শাকিল আহমদ কৌশলে দৌড়ে পালিয়ে যান।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার হেফাজত থেকে পূর্বের ছিনতাইকৃত ২টি মোবাইল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-০৪/০৮.১১.২০২৪) দায়ের করে।

সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯