মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> দুই যুবককে গলা কেটে হত্যার অভিযোগে গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ৭০ ইয়াবাসহ এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন মাহাবুব, শান্ত, জাহিদ, এবং বকুল। পুলিশ তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত চালাচ্ছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে এই চারজন সন্দেহভাজনকে আটক করা হয়।
অন্যদিকে, কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানিশাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়–বিক্রয় চলছে জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি গোলাম শাহরিয়ার মিঠুকে ৭০ ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ জানায়, মিঠুকে তার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, দুই যুবককে গলা কেটে হত্যার অভিযোগে সন্দেহভাজন চারজনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা পুলিশি অভিযানের প্রশংসা করেছে।
আরও পড়ুন