সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চাচার  বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি

চাচার  বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি

চাচার  বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি
চাচার  বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি

অনুসন্ধান ২৪ >> ভাতিজির বিরুদ্ধে বরগুনার তালতলীতে প্রতিবেশি চাচা কবির হোসেন ‘বিশেষ অঙ্গ’ কর্তনের অভিযোগ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ভিকটিমকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত কবির হোসেনের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা গ্রামে।

অভিযুক্ত ভাতিজি জানান, কবির সম্পর্কে চাচা হলেও এর আগে তার বড় দুই বোনকে উত্ত্যক্ত করতো। রাতে তার বাবা-মা পাশেই শুঁটকি শুকানোর কাজে গেলে সেই সুযোগে বাড়িতে আসেন চাচা কবির। এ সময় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালালে পাশে থাকা দা দিয়ে তার ‘বিশেষ অঙ্গ’কেটে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ১৭ বছরের ভাতিজিকে কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিলেন কবির। বৃহস্পতিবার রাতে ভাতিজির বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান কবির। এ সময়  কবির ‘বিশেষ অঙ্গ’কেটে দেন ভাতিজি। পরে নিজেকে রক্ষা করতে দৌড়ে বাইরে গেলে কবিরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আহত কবির বলেন, ওই মেয়েদের বাড়ির পাশে আমার শুঁটকির ব্যবসা আছে। শুঁটকি চুরি হয় বিধায় পাহারা দিচ্ছিলাম। এ সময় দুটি ছেলে দেখে তাদের পিছু নিয়ে ওই বাড়ির কাছে গেলে তারা আমাকে ধরে নিয়ে মারধর করে এবং আমার ‘বিশেষ অঙ্গ’কেটে দেয়।

বৃহস্পতিবার রাতে তালতলী থানার ওসি মো. কালাম খান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯